আন্তর্জাতিকসর্বশেষ

নিউইয়র্কের নব নির্বাচিত মেয়র মামদানির ভূয়সি প্রশংকা করলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
এনভিবিডি24 ডটকম
২২ নভেম্বর, ২০২৫

কয়েক মাস ধরে পরস্পরের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার পর নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠকের সময় হাসিমুখে একে অপরের প্রশংসা করলেন। তারা যুক্তরাষ্ট্র বৃহত্তম নগরী নিউইয়র্কের অপরাধ মোকাবিলা এবং নগরীর জীবনযাত্রা সহজ করতে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সূত্র: রয়টার্স
দুই বিপরিতধারার রাজনীতিক হলেন ট্রাম্প ও মামদানি। একজন শতকোটিপতি রিপাবলিকান আর অন্যজন নিউইয়র্কের নব নির্বাচিত ডেমোক্রাটিক সমাজবাদী মেয়র। অর্থনীতি থেকে অভিবাসন সব বিষয়ে দুইজনের অবস্থান দুই মেরুতে। তবে প্রথম সাক্ষাতেই তারা দুজন নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন।
৩৪ বছর বয়েসি আইনপ্রণেতা মামদানি ৭৯বছরের প্রেসিডেন্টের ডেস্কের সামনে এসে দাঁড়ালে ট্রাম্প হাসিমুখে তাকে জড়িয়ে ধর পিট চাপড়ে দেন। অথচ অতি সম্প্রতিও তিনি মামদানিকে নানাভাবে উপহাস করেন এবং এরমধ্যে ইহুদী বিরোধী কম্যুনিষ্ট বলে মিথ্যা অপবাদ দেন।
বৈঠকের পর ট্রাম্প বলেন, ‘আমরা ভাবনার চেয়েও অনেক বেশি বিষয়ে একমত পোষণ করেছি।’ ওভাল অফিসে নবনির্বাচিত মেয়রের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের পর সাংবাদিক ও ক্যামেরার সামনে তিনি বলেন, ‘আমাদেরএকটি অভিন্ন বিষয় হলো:আমরা আমাদের এই নগরীকে খুবই ভালবাসি।’
মাঝেমধ্যে ট্রাম্প ওভাল অফিসে সফরকারী রাষ্ট্রপ্রধান যেভাবে আলিঙ্গন ও অভ্যর্থনা জানান। মামদানির সঙ্গে তার বৈঠক ‘সম্পূর্ণ আন্তরিক’ হবে মনে করেছিলেন, তার সে প্রত্যাশা অনেক ছাড়িয়ে গেছে।
নিউইয়র্কের ভিন্ন প্রজন্মের দুই নেতা নীতি সম্পর্কিত নতুন কিছু ঘোষণা করেননি যাকে অপত্যাশিত রাজনৈতিক ধারার পেশাগত বন্ধুত্ব বলে প্রতীয়মান হয়েছে।
মামদানি বলেন,‘আমি ট্রাম্পের এ বিষয়টির প্রশংসা না করে পারছি না যে, আমরা মতপার্থক্যের কোন বিষয়ে কোন কথা বলিনি। আমরা নিউিইয়র্কবাসির সেবাদান সংক্রান্ত অভিন্ন উদ্দেশ্য নিয়ে আলাপ করেছি।
এক জরীপে বলা হয়েছে, আমেরিকানদের মাত্র ২৬ শতাংম মনে করছেন যে, ট্রাম্প জীবনযাত্রার ব্যয় নির্বাহের ভাল কাজ করছেন। অন্যদিকে মামদানি ভাড়া স্থগিত করা এবং বাসে বিনা ভাড়ায় যাতায়াত এবং নিখরচায় শিশু পরিচর্যার সুযোগ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। এগুলো ছিল বিজয়ী নিউইয়র্কের ডেমোক্র্যাটিক প্রার্থীর নির্বাচনি প্রতিশ্রুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *