২০ দফা শান্তি পরিকল্পনা মানতে এক সপ্তাহ সময় দিয়েছেন ট্রাম্প জেলেনেস্কিকে
ডেস্ক নিউজ
এনভিবিডি24 ডটকম
২২ নভেম্বর, ২০২৫
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনেস্কি শুক্রবার মার্কিন শান্তি পরিকল্পনা সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশ মর্যাদা ও স্বাধীনতা অথবা যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর ঝুঁকিতে রয়েছে। ট্রাম্প বলেছেন, কিয়েভকে এক সপ্তাহের মধ্যে নিতে হবে।
মার্কিন শান্তি পরিকল্পনায় রাশিয়ার গুরুত্বপূর্ণ দাবিগুলো মেনে নেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার ফক্স নিউজ রেডিওকে বলেন, পরিকল্পনাটি মেনে নিতে ইউক্রেনকে সঠিক সময় বেধে দেওয়া হয়েছে।দুইটি সূত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।
পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, সময়টা বেশ কম। কারণ শীত কাল িএগিয়ে আসছে। যদ্ধ বন্ধ করা জরুরী। জেলেনেস্কিরিউচিত পরিকল্পানাটি মেনে নেওয়া।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, তিনি এটি পছন্দ করবেন। আর যদি তা না করেন, তাহলে তাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। এক পর্যায়ে তাকে এমন কিছু বিষয় মেনে নিতে হচ্ছে যা আগে তিনি মানেননি।’
.গত ফেব্রুয়ারি মাসে জেলেনেস্কির সঙ্গে তার ভঙ্গুর বৈঠকের উল্লেখ করে ট্রাম্প বলেন, ওভাল অফিসের ঘটনার কথা আপনার মনে আছে, বেশি দিনের কথা নয়। আমি বলেছিলাম, আপনার হাতে কার্ড নেই।’.
ওয়াশিংটনের ২৮ দফা শান্তি পরিকল্পনায় ইউক্রেনকে তার ভূখন্ড ছেড়ে দেওয়া, নিজের সামরিক সীমাবদ্ধতার বিষয় মেনে নেওয়া এবং ন্যাটো জোটে যোগ দেওয়ার উচ্চাভিলাষ পরিত্যাগ করতে বল হয়েছে।এ ছাড়া এতে মস্কোকে সেনা প্রত্যাহারের যেকথা বলা হয়েছে তাতে রাশিয়াও হয়ত আপত্তি জানাবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের গুরুত্বপূর্ণ ভৌগলিক ও নিরাপত্তা দাবি এবং ন্যাটো ইউক্রেনের যোগদানের চিন্তা বর্জন করা বিষয় চূড়ান্ত আলাচনার ভিত্তি হতে পারে।

