আন্তর্জাতিকসর্বশেষ

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর নরওয়ে দূতাবাস বন্ধ করে দিল ভেনেজুয়েলা

ডেস্ক নিউজ
এনভি টোয়েন্টিফোর ডটকম
১৪ অক্টোবর, ২০২৫

নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত নরওয়ের দূতাবাস বন্ধ করে দিয়েছে বলে ভেনেজুয়েলা ঘোষণা করেছে। দেশটির বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভ‚ষিত হওয়ার পরেই সোমবার ঘোষণা দেওয়া হয়। সূত্র : এএফপি
সরকারি বিবৃতিতে ভেনেজুয়েলা অবশ্য জানিয়েছে, এই পদক্ষেপ তাদের পররাষ্ট্র সেবা কাঠামো পুনর্গঠনেরই অংশ। মাচাদোর নোবেলপ্রাপ্তি নিয়ে কারাকাস কোনো মন্তব্য করেনি।

একই সঙ্গে দেশটি অস্ট্রেলিয়াতেও তাদের দূতাবাস বন্ধ করেছে, স্ইে সঙ্গে জিম্বাবুয়ে ও বুরকিনা ফাসোতে নতুন ক‚টনৈতিক মিশন খুলেছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই দুই দেশকে ভেনেজুয়েলা ‘আধিপত্যবাদী চাপের বিরুদ্ধে লড়াইয়ের কৌশলগত অংশীদার’ হিসেবে বিবেচনা করে।
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার নিশ্চিত করেছে, ভেনেজুয়েলা কোনো কারণ না জানিয়ে অসলো দূতাবাস বন্ধ করেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সিসিলি রোয়াং এএফপিকে পাঠানো এক ই-মেইলে বলেন, ‘এটি দুঃখজনক।
যদিও অনেক বিষয়ে আমাদের মতপার্থক্য রয়েছে, নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ খোলা রাখতে চায় এবং সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাবে।’
সোমবার সন্ধ্যা নাগাদ অসলোতে ভেনেজুয়েলার দূতাবাসের টেলিফোন সেবা বিচ্ছিন্ন হয়ে যায়। এই পদক্ষেপ আসে মাচাদোর নোবেল পুরস্কার ঘোষণার মাত্র তিন দিন পর। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা থেকে নিষিদ্ধ হয়েছিলেন, সেই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিরোধী দল সেই ফলাফলকে জালিয়াতি বলে বিক্ষোভ জানিয়েছিল। গত রোববার মাদুরো মাচাদোর নোবেল জয়ের বিষয়ে সরাসরি কিছু না বললেও তিনি তাকে ‘দানবীয় ডাইনি’ বলে উল্লেখ করেন যা সরকারের প্রচলিত অপমানসূচক শব্দগুলোর একটি।
নরওয়ের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রোয়াং স্পষ্ট করে বলেন, ‘নোবেল পুরস্কার নরওয়েজীয় সরকারের সম্পূর্ণ স্বাধীন একটি প্রতিষ্ঠান।’ পুরস্কারপ্রাপ্তির পর মাচাদো এই নোবেল উৎসর্গ করেন ‘ভেনেজুয়েলার ভোগান্তিতে থাকা জনগণের প্রতি’ এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

তাকে তাদের ‘সংগ্রামে দৃঢ সমর্থন’ তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *