জাতীয়সর্বশেষ

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহঅগ্নিকান্ড, ৯ জন নিহত ও বহু অগ্নিদগ্ধ

নিজস্ব প্রতিবেদক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১৪ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নয়জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ রয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। সদর দফতর থেকে একটি সার্চিং টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে সার্চ করার জন্য।
এখনো নিয়ন্ত্রণে আসেনি রূপনগরের আগুন, কাজ করছে ১১ ইউনিট
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট বর্তমানে কাজ করছে।
মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান। তিনি বলেন, ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরে আরো তিনটি ইউনিট তার সঙ্গে যোগ দেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তাবিত জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
এই ভয়াবহ অগ্নিকাÐ সম্পর্কে আরও খবর আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *