আন্তর্জাতিকসর্বশেষ

চুক্তি সম্ভব, নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর: আরাগচি

নিউজ ডেস্ক

এনভিবিডি 24ডটকম

২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধ এড়াতে আমেরিকার সঙ্গে একটি সমঝোতা চুক্তি এখন হাতের নাগালে। সুইজারল্যান্ডের জেনেভায় দুদেশের মধ্যে বৈঠকের আগে এ কথা বলেন তিনি। সূত্র:আল-জাজিরা

ইরানের বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান হামলার হুমকির কথা উল্লেখ করে আরাগচি বলেন, তেহরান একটি ঐতিহাসিক চুক্তি করতে যাচ্ছে। তবে তা নির্ভর করবে আমেরিকা কূটনীতিকে কতটা অগ্রাধিকার দিচ্ছে, তার ওপর।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ইরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, তেহরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুবিধা ভোগের অধিকার ইরানের জনগণের রয়েছে।

বৃহস্পতিবার জেনেভায় নির্ধারিত বৈঠকটি হচ্ছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা। এ আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। মাসকাট আশা প্রকাশ করেছে, চুক্তি চূড়ান্ত করার পথে ইতিবাচক অগ্রগতি হবে।

ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন আরাগচি। আর আমেরিকার পক্ষে প্রতিনিধিত্ব করছেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উটকভ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *