আন্তর্জাতিকসর্বশেষ

মোদির ইসরাইল সফর, ‘মোদি জ্যাকেট-কুর্তা’ পরে নেতানিয়াহুর চমক

নিউজ ডেস্ক

এনভিবিডি 24ডটকম

২৫ ফেব্রুয়ারি, ২০২৬

দুই দিনের সফরে ইসরাইলে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর মন জয় করার জন্য তাকে একের পর এক চমক দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মোদি ইসরায়েলে পৌঁছালে তাকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানান ইসরালি প্রধানমন্ত্রী। সূত্র জেরুসালেম পোস্ট

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নৈশভোজে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে মোদিকে চমক দেন নেতানিয়াহু। তিনি গতকাল পাথরের রঙের নেহেরু জ্যাকেট পরেছিলেন। এটি ভারতে মোদি জ্যাকেট হিসেবেও পরিচিত। এ ছাড়া নেতানিয়াহু গতকাল লম্বা হাতার কুর্তা-স্টাইলের শার্ট পরেন।

এই পোশাকে নেতানিয়াহু মোদির সামনে হাজির হন। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন নেতানিয়াহু। তিনি লিখেছেন, যৌথ নৈশভোজের আগে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরে আমি আমার বন্ধু মোদিকে চমক দিয়েছি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *