আন্তর্জাতিকসর্বশেষ

গাজা সিটিতে সংঘর্ষে সাংবাদিক সালেহ নিহত

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১৩ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি গাজা সিটিতে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন। হামাস ও ইসরাইলের মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার মাত্র কয়েক দিন পরই এ ঘটনা ঘটল। সূত্র: আল-জাজিরা
ফিলিস্তিনি সূত্রগুলো আল-জাজিরা আরবিকে জানায়, ২৮ বছর বয়সী সালেহ গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের যুদ্ধের ভিডিও ধারণ ও প্রচার করে পরিচিতি পেয়েছিলেন। গাজা নগরীর সাবরা এলাকার একটি গোত্রের সশস্ত্র সদস্যদের সঙ্গে হামাসের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষের খবর সংগ্রহ করছিলেন তিনি। ওই সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সালেহ।
বিভিন্ন সাংবাদিক ও অধিকারকর্মীদের প্রকাশ করা ভিডিও ফুটেজ আল-জাজিরার পক্ষ থেকে যাচাই করা হয়েছে। তাতে দেখা যায়, ‘সংবাদমাধ্যম’ লেখা জ্যাকেট পরিহিত সালেহর লাশ একটি ট্রাকের পেছনের অংশে পড়ে আছে। স্থানীয় সময় গতকাল রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি।
সূত্র জানায়, রোববার গাজা সিটির সাবরা এলাকায় হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষ ঘটে, তবে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি এখনো নিশ্চিত করেনি।
গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা আল-জাজিরা আরবিকে বলেন, ‘গাজা নগরীর এ সংঘর্ষে (ইসরাইলি) দখলদারিত্বের সঙ্গে যুক্ত একটি সশস্ত্র গ্রæপ জড়িত।’
স্থানীয় সূত্র আরও জানান, হামাসের নিরাপত্তা বাহিনী গ্রæপটির সশস্ত্র সদস্যদেও অবরোধ করে রেখেছে। এসব সশস্ত্র সদস্যরা যুদ্ধবিরতি কার্যকরের পর গাজার দক্ষিণাঞ্চল থেকে গাজা সিটিতে ফিরে আসা বাস্তচ্যুতদের হত্যার সঙ্গে জড়িত।
গত জানুয়ারিতে আল-জাজিরার সঙ্গে আলাপ করেছিলেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ। তখন গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে হবে করছে। তার আগে সালেহ আল-জাজিরার সঙ্গে গাজার উত্তরাঞ্চল থেকে নিজের বাস্তুচ্যুতির অভিজ্ঞতা শেয়ার করেন।
সালেহ বলেছিলেন, ‘এই ৪৬৭ দিনে (যুদ্ধের) আমি যেসব দৃশ্য দেখেছি ও যেসব পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, সেসব আমার স্মৃতি থেকে মুছে যাবে না। আমরা যেসব পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কখনোই সেগুলো ভুলতে পারব না।’
নিজের কাজের জন্য ইসরাইলের কাছ থেকে একাধিকবার হুমকি পাওয়ার কথাও জানিয়েছিলেন সালেহ। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি প্রতিটা সেকেন্ড ভয়ের মধ্যে বাস করি। বিশেষ করে, ইসরাইলি দখলদারিত্ব আমার সম্পর্কে কী বলছে, সেসব শোনার পর। আমি জীবনের প্রতিটি সেকেন্ড কাটাচ্ছিলাম, কিন্তু জানতাম না যে পরের সেকেন্ডটি আমার জন্য কী বয়ে আনছে।’
২০২৩ সালের অক্টোবরে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এর পর থেকে বিভিন্ন সময় হামলায় গাজা উপত্যকাজুড়ে ২৭০ জনের বেশি সাংবাদিক ও সংবাদমাধ্যমকর্মীর খুন হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *