Uncategorizedজাতীয়সর্বশেষ

বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ওসমান হাদি

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় শায়িত জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদি। ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২০ ডিসেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সে থাকা জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে। আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে দাফনের আগে হাদিকে শেষবারের মতো বিদায় জানানো হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন সেখানে উপস্থিত সবাই।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ওসমান বিন হাদির লাশ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আনা হয়। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত সহযোদ্ধাদের পাশাপাশি সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়েন। লাশবাহী গাড়ির পেছনে পেছনে ছুটতে থাকে মানুষ। সহযোদ্ধাদের কেউ কেউ গাড়ির ওপরে উঠে বসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে: ঢাবি উপাচার্য

দুপুর আড়াইটায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেয় শহীদ হাদির লাশবাহী অ্যাম্বুলেন্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই জুলাই বিপ্লবীর লাশ এসে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন অনেকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান, ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অনেক সহযোদ্ধা তথা জুলাইয়ের প্রথম সারির বিপ্লবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *