সুদানে বিদ্রোহী আরএসএফের হামলায় নিহত ১৬
ছবি: টিআরটি ওয়ার্ল্ড
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৯ ডিসেম্বর, ২০২৫
সুদানের যুদ্ধবিধ্বস্ত কর্দোফানে র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) গোলাবর্ষণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। গত দুই দিন ধরে দক্ষিণ কর্দোফানের ডিলিংয়ের আবাসিক এলাকায় গোলাবর্ষণ করছে আরএসএফ ও তার মিত্ররা। সুদান ডক্টরস নেটওয়ার্ক একথা জানায়। সূত্র: আল জাজিরা
নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরাও ছিলেন। বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।
কর্দোফানে ডিসেম্বরের শুরু থেকে ১০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সশস্ত্র গোষ্ঠীকে অবিলম্বে বেসামরিক এলাকায় আক্রমণ বন্ধ করতে এবং যুদ্ধে আটকা পড়াদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।
গত দুই বছর যাবত সুদানে ভয়াবহ যুদ্ধ চলছে।এতে লক্ষাধিক মানুষ নিহত এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তচ্যূত হয়েছে।

