লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
৩০ মার্চ, ২০২৬লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরাইল। এতে এক শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউএনআইএফআইএল। সূত্র: আল-জাজিরা
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আবস্থিত আল-কুসায়ের এলাকায় শান্তিরক্ষীদের ওই ঘাঁটিতে হামলা করেছে ইসরাইল। এতে সেখানে থাকা ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছেন।
লেবাননের বেসরকারি সম্প্রচারমাধ্যম আল-জাদিদ জানায়, এ হামলার ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের এরই মধ্যে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছে।
ইউএনআইএফআইএল বলছে, হামলায় এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। আরেকজন অবস্থা আশঙ্কাজনক।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের শাকরা শহরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

