রাজনীতিসর্বশেষ

রাজনীতি

হেলিকপ্টারে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হলো গুলিবিদ্ধ বিএনপি প্রার্থীকে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি২৪ডটকম
০৭ নভেম্বর, ২০২৫
চট্টগ্রাম মহানগর বিএনপি আহŸায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী-বায়েজীদ-পাঁচলাইশ একাংশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়। গত বুধবার থেকে তিনি নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নগর বিএনপির যুগ্ম আহŸায়ক ও মুখপত্র শওকত আজম খাজা জানান, উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার করে এরশাদ উল্লাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে আনা হয়েছে। তিনি শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এর আগে গত বুধবার বিকেলে নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া নির্বাচনী জনসংযোগের সময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এতে এরশাদ উল্লাহসহ পাঁচজন আহত হন। জনসংযোগে অংশ নেওয়া সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) গুলিতে নিহত হয়েছেন।
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহŸায়ক এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ছাড়া চট্টগ্রামের চালিতাতলী ও রাউজানে গোলাগুলির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে র‌্যাবের বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বাবলা হত্যা মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. আলাউদ্দিন ও মো. হেলাল। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পরই অভিযানে নামে র‌্যাব ৭। এ ছাড়া রাউজানে গোলাগুলির ঘটনায় অভিযুক্ত ইশতিয়াক চৌধুরী অভিকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত বুধবার, ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে সরোয়ার বাবলাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। একইদিন রাত ৯টার দিকে রাউজানের বাগোয়ান এলাকায় গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন অন্তত ৫ জন। এরপর গতকাল বৃহস্পতিবার নগরীর চালিতাতলীতে এক অটোরিকশাচালকে গুলি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *