গাজা সিটিতে হামাস-দুগমুশ গোত্রের সংঘর্ষ, নিহত ২৭
নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১৩ অক্টোবর, ২০২৫
গাজা উপত্যাকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও স্থানীয় কর্তৃপক্ষ বারবার সতর্ক করে দিয়ে বলেছে, গাজা উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি এখন বেশ নাজুক। চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।
হামাস-ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার শনিবারের এই মারাত্মক রক্তক্ষয়ী রক্তক্ষয়ী আভ্যন্তরীন সংঘর্ষ ঘটে গাজা সিটিতে। এতে নিহত হন ২৭ জন। এর মধ্যে ১৯ জন দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্য ও ৮ জন হামাসের নিরাপত্তা বাহিনীর সদস্য। এ সময় হামাসে সদস্যরা মুখোশ পরে ছিলেন। সূত্র: বিবিসি ও আল-জাজিরা।
স্থানীয় সূত্র আরও জানায়, হামাসের নিরাপত্তা বাহিনী গ্রæপটির সশস্ত্র সদস্যদেও অবরোধ করে রেখেছে। এসব গোত্রটির সশস্ত্র সদস্যরা যুদ্ধবিরতি কার্যকরের পর গাজার দক্ষিণাঞ্চল থেকে গাজা সিটিতে ফিরে আসা বাস্তচ্যুতদের হত্যার সঙ্গে জড়িত তারা জানায়।

