আন্তর্জাতিকসর্বশেষ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্থল বা বিমান হামলা চালানো হতে পারে: ট্রাম্প

ট্রাম্পের হামলার হুমকির খবরটি রোববার নাইজেরিয়ার সব পত্রিকার খবরের শিরোনাম ছিলÑছবি: রয়টার্স
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০৩ নভেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার এই হুমকি দেন। নাইজেরিয়ায় বিপুল সংখ্যক খৃস্টানকে হত্যা করার অভিযোগ করে তিনি বলেন, পশ্চিম আফ্রিকার দেশটির মাটিতে তিনি মার্কিন সেনাদের পাঠাতে অথবা বিমান হামলা চালাতে পারেন।
মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান এ সাংবাদিকরা জানতে চান তিনি নাইজেরিয়ায় কি স্থল সেনা মোতায়েন নাকি বিমান হামলা চালানোর পরিকল্পনা করেছেন? জবাবে ট্রাম্প বলেন, ‘এটি করা হতে পারে। আমি একথার মাধ্যমে ব্যাপক বিষয় বুঝিয়েছি। ট্রাম্প দাবি করেন, নাইজেরিয়ার রেকর্ড সংখ্যক খৃস্টানকে হত্যা করা হয়েছে। দেশটিতে খৃস্টানদের হত্যা করা হচ্ছে। নিহতদের সংখ্যাও বিপুল। আমরা এটি চলতে দেব না।’
ফ্লোরিডায় সপ্তান্তের ছুটি কাটিয়ে ওয়াশিংটনে ফেরার পথে স্থানীয় সময় সন্ধ্যায় বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।
এরআগে শনিবার ট্রাম্প হুমকি দেন যে, আফ্রিকার সবচেয়ে জনবহুল মুসলিম দেশ নাইজেরিয়া যদি খৃস্টানদের হত্যা রোধ করতে না পারে তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়া হবে। তার আগের দিন মার্কিন প্রশাসন নাইজেরিয়কে ধর্মীয় স্বাধীনতা লংঘনকারী ‘বিশেষ উদ্বেগজনক দেশগুলোর’ তালিকাভুক্ত করে। এই তালিকায় যেসব দেশ রয়েছে সেগুলো হল, চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তান।
উল্লেখ্য ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনে কুখ্যাত রাষ্ট্র ভারতকে যুক্তরাষ্ট্রের এই তালিকায় স্থান দেয়া হয়নি।
নাইজেরিয়া ট্রাম্পের হুমকি জবাবে বলেছে, যুক্তরাষ্ট্র ইসলামি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করলে তাকে স্বাগত জানানো হবে। তবে ওয়াশিংটনকে এ ক্ষেত্রে অবশ্যই নাইজেরিয়ার আঞ্চলিক অখÐতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর উপদেষ্টা ডানিয়েল বৌলা ট্রাম্পের হুমকির ব্যাপারে দেশটির সরকারের এই প্রতিক্রিয়া জানান। ট্রাম্প নাইজেরিয়াকে ‘মর্যাদাহীন দেশ’ বলে উল্লেখ করা সত্ত্¦েও বৌলা বলেন, তার দেশ আবুজা-ওয়াশিংটন উত্তেজনা কমানোর চেষ্টা করছে।
ট্রা¤প নাইজেরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক ব্যবস্থা গ্রহণের প্রস্ততি নিতে তার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
পশ্চিম আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলিম দেশ নাইজেরিয়া। দেশটির জনসংখ্যা ২০ কোটিরও বেশি। সেখানে প্রায় ২০০ জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে প্রধানত মুসলমানরা এবং দক্ষিণাঞ্চলে প্রধানত খৃস্টানরা বসবাস করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *