আন্তর্জাতিকসর্বশেষ

উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৬ মে, ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামরিক কমান্ডারদের উদ্দেশে বলেছেন , আঞ্চলিক দেশগুলো এখন এই উপলব্ধিতে পৌঁছেছে যে,উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে আমেরিকার ওপর নির্ভর করা একটি ‘অবাস্তব ও অকার্যকর ধারণা’। সূত্র: আলজাজিরা

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, পেজেশকিয়ান ইরানের প্রতিরক্ষাকাঠামো আধুনিকীকরণের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে উল্লেখ করেন, ‘শত্রু নতুন প্রযুক্তি ও সরঞ্জাম অর্জন করেছে’, যা বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিবৃতিতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনীকে বিশ্ববিদ্যালয়, বৈজ্ঞানিক কেন্দ্র এবং জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে ‘প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জন এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি’ সম্ভব হবে বলে তিনি মত দেন।

এছাড়া পেজেশকিয়ান সেনাবাহিনীকে তাদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং রাজনৈতিক ও দলীয় প্রভাব থেকে দূরে থাকার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে এই পেশাদার ও দায়িত্বশীল অবস্থান দেশ ও রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *