আন্তর্জাতিক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের শান্তিআলোচনায় ইউরোপের সায়

ইউক্রেনে রণাঙ্গনের দৃশ্য, ছবি: হার্ভার্ড গেজেট
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
২২ অক্টোবর, ২০২৫
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন, তাতে সমর্থন দিয়েছেন ইউরোপের নেতারা। গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ সমর্থন জানানো হয়। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, যুদ্ধক্ষেত্রের রণরেখা বরাবর সংঘাত থামানোকে ভিত্তি ধরে ওই শান্তি আলোচনা করা হবে। সূত্র : এএফপি
২০২২ সালের ফেব্রæয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই এই যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ট্রাম্প। এর মধ্যে দুই পক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছেন তিনি। গত সপ্তাহেও মস্কো ও কিয়েভকে আহŸান জানিয়ে ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের সেনারা যেখানে আছেন, সে বরাবর তাদের লড়াই বন্ধ করতে হবে।
গতকাল প্রকাশিত বিবৃতিতে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় ইউনিয়নের প্রধান আন্তোনিও কস্তা ও উরসুলা ভর ডার লিয়েন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দৃঢ়ভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানকে সমর্থন করছি। এতে তিনি অবিলম্বে লড়াই থামানোর কথা বলেছেন। আরও বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের লড়াইয়ের সম্মুখসারি হবে আলোচনার কেন্দ্র। আমরা এই নীতিতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকব যে শক্তি খাটিয়ে আন্তর্জাতিক সীমান্ত পরিবর্তন করা যাবে না।’
এদিকে আগামী কয়েক সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে সাক্ষাৎ করবেন ট্রাম্প। তবে সেখানে জেলেনস্কি থাকবেন কি না, তা স্পষ্ট নয়, গত আগস্টে আলাস্কায় ট্রাম্প-পুতিন যে বৈঠক হয়েছিল, তাতে যুক্ত করা হয়নি জেলেনস্কিকে।
