আন্তর্জাতিক
গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক বাহিনী
নিয়ে আলোচনা চলছে: এরদোয়ান
নিউজ ডেস্ক
এনভিবিডি ২৪ডটকম
২৪ অক্টোবর, ২০২৫
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান জানিয়েছেন, গাজার পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের বিষয়ে আলোচনা চলছে। এই উদ্যোগ এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত করার প্রক্রিয়া অব্যাহত আছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এরদোয়ান কুয়েত, কাতার ও ওমান সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের বলেন, এটি একটি বহুস্তরীয় বিষয় এবং এ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। তুরস্ক সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত এবং প্রস্ততিমূলক কাজ চলমান রয়েছে।
ইসরাইলি লঙ্ঘনের মধ্যেও গাজাকে স্থিতিশীল করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর জোর দেন এরদোয়ান। তিনি বলেন, হামাস যুদ্ধবিরতি মানছে এবং তাদের প্রতিশ্রæতি স্পষ্টভাবে প্রকাশ করেছে, কিন্তু ইসরাইল ধারাবাহিকভাবে তা লঙ্ঘন করছে। এরদোগানের অভিমত হলো, ইসরাইলের ওপর যথেষ্ট কূটনৈতিক চাপ প্রয়োগ করা এখন অপরিহার্য। প্রয়োজনে নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি স্থগিত করার মতো পদক্ষেপ নিতে হবে, যাতে ইসরাইল আন্তর্জাতিক প্রতিশ্রতি মেনে চলে।
গাজায় মানবিক সংকট মোকাবিলায় তুরস্কের প্রতিশ্রতি পুনর্ব্যক্ত করেন এরদোয়ান। তিনি জানান, তুরস্ক থেকে পাঠানো ১৭তম গুডনেস জাহাজ ইতিমধ্যে মিশরের আল-আরিশ বন্দরে পৌঁছেছে, যেখানে খাদ্য, চিকিৎসা সামগ্রীসহ জরুরি মানবিক সহায়তা সামগ্রী রয়েছে। তুর্কি সরকারি সংস্থা ও এনজিওগুলো গাজার ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্র্নিমাণে অংশ নিতে প্রস্তত। এরদোয়ান বলেন, ইসরাইলের অবরোধে গাজার মানুষ এখন সবকিছুর অভাবে ভুগছে, তাই এখন কথার নয়, বাস্তব পদক্ষেপের সময়।
আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এরদোয়ান বলেন, গাজার পুনর্গঠন কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। তিনি কুয়েত, কাতার ও ওমানসহ উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এসব দেশ গাজার পুনর্র্নিমাণে সহায়তা করতে দৃঢ় প্রতিশ্রতি দিয়েছে। এরদোয়ান দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের প্রতি কাতারের সমর্থনের প্রশংসা করেন এবং গাজাকে ইসলামী বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা বলে উল্লেখ করেন।
