সর্বশেষসারাদেশ

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

10 জুন, ২০২৬

নেত্রকোণা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, রাতের আঁধারে শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর জুলাই স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে তিন যুবক নামছেন। এ সময় ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ শ্লোগান শোনা যায়।

বুধবার সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পোড়া চিহ্ন দেখা গেছে।

নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানান, সকালে ঘটনাস্থল পুলিশ সুপার তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কেরোসিন দিয়ে আগুন লাগালেও স্মৃতিস্তম্ভটি স্টিলের হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *