রাজনীতিসর্বশেষ

সেনানিবাসে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার একান্ত আলাপ

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২১ নভেম্বর, ২০২৫

আজ শুক্রবার সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বিকেল ৪টায় তার গুলশানের বাসভবন থেকে রওয়ানা হন এবং বিকেল সাড়ে ৪টায় সেনাকুঞ্জে পৌঁছান।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছার পর অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুসের সঙ্গে কয়েক মিনিট কথা কথা বলেন।

তবে খালেদা জিয়া ও ড. ইউনুসের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে শায়রুল কবির খান কিছু জানাননি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং অবশ্য জানিয়েছে. সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানের পাশাপাশি প্রধান উপদেষ্টা ড.মুহাম্মাদ ইউনুসের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পারস্পারিক সৌজন্য বিনিময় করেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে  খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।

বেগম জিয়া প্রধান উপদষ্টোকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার সহধর্মিনি আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার শুভকামনা জানান।

এসময় খালদো জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থতি ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, সদস্য এ জেডএম জাহিদ হোসেন।

শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দনি আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফজিউদ্দনি আহমদও সেনাকুঞ্জের এ অনুষ্ঠানে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *