আন্তর্জাতিকসর্বশেষ

ইসরাইলি নির্যাতন : হাঁটুতে ভর দিয়ে রাখা হয় ঘণ্টারপর ঘণ্টা পান করতে হয় শৌচাগারের পানি

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
৬ অক্টোবর ২০২৫

ইসরাইলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর গেøাবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকারকর্মীরা ভয়ংকর নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন। তাঁরা বলছেন, আটক থাকা অবস্থায় ইসরাইলি নিরাপত্তারক্ষীরা তাঁদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে। ত্রাণ নিয়ে গাজা অভিমুখে যাওয়ার সময় গেøাবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে এসব মানবাধিকারকর্মীকে আটক করা হয়। সূত্র : আলজাজিরা
তাঁরা বলেন, তাঁদের হাঁটুতে ভর দিয়ে ঘণ্টার পর ঘণ্টা থাকতে বাধ্য হয়েছে। মারধর করা হয়েছে। তিন দিন তাঁরা কিছু খেতে পাননি। এমনকি শৌচাগারের পানি পান করে থেকেছেন।
গেøাবাল সমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা মানুষেরা গাজার ওপর আরোপিত দুই দশকের অবৈধ অবরোধ ভাঙতে চেয়েছিলেন। তাঁরা অবরুদ্ধ উপত্যাকটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে প্রতীকী পরিমাণে ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন। তবে ইসরাইলি বাহিনী সে নৌযানগুলোকে আটকে দেয় এবং মানবাধিকারকর্মীদের আটক করে। গত বুধ থেকে শুক্রবারের মধ্যে ফ্লোটিলা নৌবহরে থাকা প্রায় ৪৫০ জনকে আটক করা হয়। এর মধ্যে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএর প্রতিবেদনে বলা হয়, গত রোববার ইতালির রোমে ফিরে মানবাধিকারকর্মী চেজারে তোফানি বলেন, ‘আমাদের সঙ্গে ভয়ংকর ব্যবহার করা হয়েছেৃ, সেনাদের হেফাজতে থাকার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখানে আমাদের হয়রানি করা হয়েছে।’
ইতালির ইসলামিক কমিউনিটিজ ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফরাম মানবাধিকারকর্মীদের সঙ্গে মিলানে পৌঁছান। তিনি বলেন, ‘তারা আমাদের সঙ্গে সহিংস আচরণ করেছে। তারা আমাদের ওপর অস্ত্র তাক করে ছিল। নিজেদের গণতান্ত্রিক দেশ বলে যে রাষ্ট্র দাবি করে, সেখানে এমন আচরণ মেনে নেওয়া যায় না।’ ইতালির স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইতালীয় সাংবাদিক লরেনজো ডি’আগোস্তিনো বলেছেন, ‘ইসরায়েলিরা আমার জিনিসপত্র ও অর্থকড়ি চুরি করেছে।’
ডি’আগোস্তিনোকে গত শনিবার ইসরাইল থেকে ফেরত পাঠানো হয়েছে। তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছে তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, আটক কর্মীদের ওপর কুকুর লেলিয়ে দিয়ে ভয় দেখানো হয়েছে। সেনারা বন্দীদের দিকে বন্দুকের লেজার লাইট তাক করে ভয় দেখানোর চেষ্টা করেছে।
ফ্লোটিলা থেকে আটক হওয়ার পর ছাড়া পাওয়া মানবাধিকারকর্মীরা এর আগে বলেন, জলবায়ুবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে নির্যাতন করা হয়েছে। তাঁরা বলেছিলেন, গ্রেটাকে মাটিতে টেনেহিঁচড়ে নেওয়া হয়েছে, ইসরাইলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে এবং মিথ্যা প্রচারণার কাজে ব্যবহার করা হয়েছে।
পাওলো ডি মোনটিস নামের আরেক মানবাধিকারকর্মী নিরাপত্তারক্ষীদের খুবই নিষ্ঠুর আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন। পাওলো ডি মোনটিস বলেন, ‘তাদের (ইসরাইলি) দিকে তাকাতে দিত না, সব সময় মাথা নত রাখতে হতো। যখন আমি তাকালাম, তখন একজন লোক এসে আমার গায়ে ধাক্কা দিল এবং মাথার পেছনে থাপ্পড় মারল। তারা আমাদের হাঁটুতে ভর দিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছে।’
মালয়েশিয়ার অভিনেত্রী ও গায়িকা দুই বোন হেলিজা হেলমি ও হাজওয়ানি হেলমি বলেন, ইসরাইলি সেনারা তাঁদের সঙ্গে ‘বর্বর’ ও ‘নিষ্ঠুর’ আচরণ করেছেন।
শনিবার ইস্তাম্বুলে পৌঁছে হাজওয়ানি বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, ‘কল্পনা করতে পারেন, আমরা শৌচাগার থেকে পানি খেতে বাধ্য হয়েছি? কেউ কেউ খুব অসুস্থ ছিল, কিন্তু তারা (ইসরাইলি) বলেছিল, “তারা মরে গেছে নাকি? যদি না মরে থাকে, তবে তা আমার দেখার বিষয় নয়।” তারা খুব নিষ্ঠুর মানুষ।’
কট্টরপন্থী ইসরাইলি মন্ত্রী বেন-গভির কারাগারে বন্দীদের সঙ্গে কঠোর আচরণ নিয়ে গর্ববোধ করছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমি গর্বিত যে আমরা ফ্লোটিলা কর্মীদের সঙ্গে সন্ত্রাসবাদের সমর্থকদের মতো করে আচরণ করেছি। যারা সন্ত্রাসকে সমর্থন করে, তারা সন্ত্রাসবাদী এবং তাদের সন্ত্রাসীদের মতো আচরণই প্রাপ্য।’ তিনি আরও বলেন, ‘যদি কেউ ভেবে থাকে যে তারা এখানে এসে লাল কার্পেট বা সংবর্ধনা পাবে, তারা ভুল করেছে। তাদের কেতজিওত কারাগারের পরিস্থিতি ভালোভাবে দেখতে হবে এবং আবার ইসরায়েলের দিকে যাওয়ার আগে দুবার ভাবতে হবে।’
ইসরাইলে আটক হওয়া মানবাধিকারকর্মীদের নির্যাতন করা নিয়ে পাকিস্তান, তুরস্ক, কলম্বিয়াসহ বিভিন্ন দেশ সমালোচনা করেছে। বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে। গ্রিস লিখিত প্রতিবাদ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *