আজই হরমুজ প্রণালীতে ইরানের জাহাজ চলাচল বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র: সেন্টকম
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৩ এপ্রিল, ২০২৬
ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, আন্তর্জাতিক পানি সীমায় যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ আরোপ করা হবে অবৈধ কাজ এবং তাকে দস্যুতা বলে গণ্য করা হবে। সূত্র: আনাদোলু এজেন্সি
মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের সব বন্দরের জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যা ইস্টার্ণ টাইম রাত ১০টা( ১৪.০০জিএমটি) থেকে কার্যকর হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ার কারণ হলো ওয়াশিংটনের গোলপোস্টের উল্টো পরিবর্তন করা এবং অবরোধ আরোপ করার ঘোষণা।
এদিকে লেবাননে ইসরাইলের সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। আজও দক্ষিণ লেবাননের মারুব শহরের বিমান হামলা চালিয়ে আরও চারজনকে হত্যা করেছে। এছাড়া ইসরাইলি সেনারা লেবাননের বিনত জেবেল শহরের সকল প্রবেশ পথে ঢুকে পড়েছে। সেখানে অবরুদ্ধ হিজবুল্লাহ যোদ্ধারা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

