আন্তর্জাতিক
এক রাতে ইউক্রেনে ৪৫০ ড্রোন, ৪৫ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১

ইউক্রেনের দিনিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ হামলা হয় ৮ নভেম্বর, ২০২৫। ছবি: রয়টার্স
রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে গত শুক্রবার রাতে ৪৫০টির বেশি বিস্ফোরকবোঝাই ড্রোন আর ৪৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে কয়েকটি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনে আঘাত হেনেছে। নিহত হয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছে অনেকে। সূত্র: বিবিসি ও আল-জাজিরা
বিবিসি জানায়, দিনিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাতভর রাজধানী কিয়েভসহ ইউক্রেনের ২৫টি জায়গায় রুশ হামলার খবর মিলেছে। হামলার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো টেলিগ্রামে বলেন, রুশ হামলায় দেশটির পোলতাভা, খারকিভ ও কিয়েভ অঞ্চলে প্রধান জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে।
আল–জাজিরা জানিয়েছে, এক রাতে ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত হয়েছেন মোট ১১ জন।
ইউক্রেনের বিমানবাহিনী গতকাল শনিবার সকালে জানায়, এক রাতে রাশিয়া ৪৫০টির বেশি বিস্ফোরকবোঝাবিএনপি-জামায়াত বিপরিত অবস্থানে, গণভোট প্রশ্নে অগ্রগতি নেই
