আন্তর্জাতিকসর্বশেষ

যুদ্ধ অবসানে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র-ইরান

নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১১ এপ্রিল, ২০২৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যস্থতায় পৃথকভাবে দ্বিপাক্ষিক আলোচনার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল এখন সরাসরি আলোচনা করছে। হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র:আলজাজিরা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে ছয় সপ্তাহব্যাপি ভয়াবহ হামলা ও ইরানের পাল্টা আক্রমনের পর দুই দেশ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর পরই আজ পাকিস্তানের মধ্যস্থতায় আজ বিকালে এই যুদ্ধাবসানে সরাসরি শান্তি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

ইরানের মিডিয়া জানায়, লেবাননে ইসরাইলি হামলা বন্ধ করাসহ ইরানে শর্ত মানার পর ইসলামাবাদে ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

আলজাজিরার সংবাদদাতা আবিদ হোসেন ইসলামাবাদ থেকে জানান, প্রাথমিকভাবে মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনার এখন দুইপক্ষ সরাসরি আলোচনা করছে। মধ্যস্থতাকারীদের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র একথা জানিয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেডি ভ্যান্স দেশটির প্র্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তার সাথে রয়েছেন বিশেষদুত স্টিভ উইকফ ও ট্রাম্পের ইহুদী জামাতা জারেড কুশনার।

আর ইরানের ৭০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটি স্পীকার মোহাম্মাদ বাঘের ঘালিবাত। তার সঙ্গে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

.পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর এক বিবৃতিতে আশা প্রকাশ করেছে যেেএই আলোচনা শান্তির প্রতিষ্ঠার পথ সুগম করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *