আন্তর্জাতিকসর্বশেষ

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নমনীয়তা: মোহাম্মদ আলী

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১১ এপ্রিল, ২০২৬      

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় একটি নির্দিষ্ট মাত্রার নমনীয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী। সূত্র: আলজাজিরা

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান যুদ্ধবিরতি যদি দীর্ঘায়িত হয়, তাহলে সেটিই প্রমাণ হবে যে উভয় পক্ষ আর সংঘাত বাড়াতে চায় না।

তিনি বলেন, ‘প্রকাশ্যে বাড়াবাড়ি রকমের ভঙ্গি দেখানো আলোচনা প্রক্রিয়ারই একটি অংশ, কিন্তু বাস্তবে টেবিলে যা আছে, তা অনেকটাই ভিন্ন। কারণ দুই পক্ষই নিজ নিজ দেশের রাজনৈতিক চাপ সম্পর্কে খুব সচেতন।

মোহাম্মদ আলীর মতে, পাকিস্তানের সক্রিয় ভূমিকার কারণেই আলোচনায় এই নমনীয়তা এসেছে। তিনি বলেন, দুই দেশের প্রতিনিধিদল আসার পর থেকেই পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি আরো জানান, পাকিস্তান আলাদাভাবে দুই পক্ষের সঙ্গে বসে তাদের আরো নমনীয় হতে এবং এই ঐতিহাসিক সুযোগ নষ্ট না করতে উৎসাহিত করেছে।

তার মতে, শুধু যুক্তরাষ্ট্র বা ইরান নয়, বিশ্বও আর কোনো সংঘাত বা উত্তেজনা বহন করার অবস্থায় নেই—বিশেষ করে বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও জ্বালানি অর্থনীতির ওপর এর বড় প্রভাব পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *