প্রযুক্তিসর্বশেষ

হাইস্কুলে মোবাইলফোন নিষিদ্ধ করছে ফ্রান্স

ফাইল ছবি।

নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
0১ ডিসেম্বর, ২০২৫

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ইমামুয়েল ম্যাক্রো শুক্রবার মধ্যম স্কুল থেকে হাইস্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করার একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। সূত্র:আনাদোলু

 তিনি উত্তরাঞ্চলের ভোসজিস এর মাইয়ারকোর্টে ইবরা গ্রু নিউজ পেপার পাঠকদের এক সমাবেশে বক্তৃতাকালে একথা বলেন। ম্যাকরো বলেন,‘ জনিয়র স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছি এবং আগামী শিক্ষাবর্ষে হাইস্কুলেও তা নিষিদ্ধ করতে চাই।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী এডোয়ার্ড জেফরে বিষয়টি এখন খতিয়ে দেখছেন। ম্যাকরো বলেন,  কিশোরদের মধ্যে একাকিত্ববোধ ও মানসিক স্বাস্থে্যর যে সমস্যা রয়েছে এতে সেই সমস্যা নিরসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা এই স্থানটিতে শিক্ষা লাভ করি এবং পরস্পরের সঙ্গে মিলেমিশে চলি।একে অপরের সঙ্গে জানাশোনার সুযোগ হয়।

বহিশক্তিবর্গের তথ্য যুদ্ধ

ফরাসিদেরকে আমরা ’বৈদেশিক হস্তক্ষেপ ও রাজনৈতিক অপতথ্য ‘ মুক্ত রাখার আশ্বাস দিয়ে ম্যাক্রো অন্তসারশূণ্য আশ্বাসদান করতে অস্বীকার করেন এবং সচেতন থাকার উপর গুরুত্বারোপ করেন। কেননা তাদের দেশ এখন বড় ধরণের পরিবর্তন ও অনিশ্চয়তার মধ্যদিয়ে অগ্রসর হচ্ছে।

তিনি বলেন, বহিশক্তিবর্গ িএকটি তথ্য যুদ্ধ চালাচ্ছে। ম্যাক্রো বলেন, ফ্রান্স ভবিষ্যতে সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *