সম্রাজ্যাবাদী আগ্রাসী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইহুদীবাদী দোসর ইসরাইল ইরানের ওপর হামলা শুরু করেছে। তেহরান জুড়ে বিস্ফোরণ খবর পাওয়া গেছে। ইরানও পাল্টা আঘাত হেনেছে। ইরানের হামলার পর ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে যেসব উপসাগরীয় আরব দেশে সেখানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্র:আল-জাজিরা
মার্কিন কর্মকর্র্তারা আল-জাজিরাকে বলেছেন, তাদের দেশ ইসরাইলের সঙ্গে মিলে ইরানের ওপর হামলা শুরু করেছে।
হামলার পর তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধুয়া উড়তে দেখা যায়।
ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল ও বাহরাইনসহ কয়েকটি আরব দেশে। এই হামলায় সেখানে বিস্ফোরণ ঘটেছে।
তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরিয়া এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। নগরীতে ধুঁয়ার কুন্ডলি উঠতে দেখা যায়।