মেক্সিকোয় ট্রেন লাইনচ্যূতির ঘটনায় নিহত ১৩, আহত ৯৮

মেক্ক্সিকোর দুর্ঘটনা কবলিত ট্রেন। ছবি :ভাস্কর নিউজ
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২9 ডিসেম্বর, ২০২৫
মেক্নিকোর দক্ষিণের ওয়াক্সাকা অঙ্গরাজ্যে ইন্টারওশেনিক ট্রেন লাইনচ্যুত হয় স্থানীয় সময় গতকাল রোববার। এই দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ একথা জানায়। সূত্র:রয়টার্স
মেক্নিকোর নৌ বাহিনী জানায়, ইন্টারওশেনিক ট্রেনটিতে দুর্ঘটনার সময় ২৫০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৪১ জন ছিলেন যাত্রী এবং ৯ জন ক্র।
প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম এক এক্স পোস্টে জানিয়েছেন, আহতদের ৫ জনের অবস্থা সংকটজনক। তিনি আরও বলেন, নিহতদের পরিবারপরিজনদের সহায়তা করার জন্য ঘটনাস্থলে সিনিয়র কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
ওয়াক্সাকার গভর্ণর সলোমন জারা ক্রজ নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। রাজ্য কর্তুপক্ষ ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হতাহতদের সহয়তা প্রদান করছে।
এটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, তারা ঘটনা তদন্ত করছে।
