আন্তর্জাতিকসর্বশেষ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চরম সাম্প্রদায়িক শুভেন্দু অধিকারী

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০9 মে, ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিন্দুত্ববাদী চরম  সাম্প্রদায়িক শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণের আয়োজন করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ অনুষ্ঠান ঘিরে ব্রিগেড চত্বরে নেওয়া হয় কড়া নিরাপত্তার ব্যবস্থা। সূত্র:আনন্দবাজার

স্থানীয় সময় বেলা ১১টার পর শপথগ্রহণ শুরু হয়। গভর্নর আর এন রবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান শুভেন্দু অধিকারীকে। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হলেন তিনি।

এর আগে হুডখোলা গাড়িতে শুভেন্দুকে সঙ্গে নিয়ে ব্রিগেডে প্রবেশ করেন মোদি। এছাড়া ব্রিগেডে শপথ অনুষ্ঠানের সাক্ষী থাকতে সকালেই কলকাতায় পৌঁছান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিজেপির এসব হিন্দুত্ববাদী নেতা চরম সাম্প্রদায়িক হিসেবে কুখ্যাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *