রাজনীতিসর্বশেষ

জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিল ও সুইডেনের রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
বুধবার (১ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় সুইডিশ রাষ্ট্রদূত তার সঙ্গে সাাক্ষাৎ করেন।
বৈঠকে শুরুতেই উভয় রাষ্ট্রদূত জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ এবং ব্রাজিল সুইডেনের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, উন্নয়ন এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ব্রাজিল ও সুইডেনের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে দুই দেশের সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান । ব্যালট যুদ্ধে ইসলামের জয় সুনিশ্চিত করতে হবে: মুজিবুর রহমান
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, তীর, তরবারি, বুলেটের জিহাদের (যুদ্ধ) মতই এবার ব্যালট যুদ্ধে ইসলামের বিজয় সুনিশ্চিত করতে হবে। এই যুদ্ধ দেশবাসীকে সম্পৃক্ত করতে তৃণমূল পর্যায় থেকে জনগণের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে।
তিনি বলেন, জনগণকে জামায়াতে ইসলামীর কর্মসূচি জানাতে হবে। জামায়াতে ইসলামী বৈষম্যহীন দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায় জনগণের কাছে দলের এই ম্যাসেজ পৌঁচাতে হবে।
সোমবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিআর পদ্ধতি চালু হলে মনোনয়ন বাণিজ্যের সুযোগ থাকবে না উল্লেখ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা মনোনয়ন বাণিজ্য করে তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করে। পিআর পদ্ধতি চালু হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। মনোনয়ন বাণিজ্য বন্ধ হলে প্রার্থীদেরও দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হবে। যেসব দল মনোনয়ন বিক্রি করে তারাই দুর্নীতি, চাঁদাবাজির পথ তৈরি করে দেয়। জামায়াতে ইসলামী কোনো প্রার্থীর কাছে দলীয় মনোনয়ন বিক্রি করে না। এমনকি ইসলামের বিধান মতো কেউ নিজ থেকে প্রার্থী হতেও পারে না।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *