আন্তর্জাতিকসর্বশেষ

ইসরাইলি হামলার হুমকি উপেক্ষা করে গাজার দিকে এগিয়ে যাচ্ছে সুমুদ ফ্লোটিলা সরে গেল ইতালির যুদ্ধজাহাজ

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
০১ অক্টোবর, ২০২৫

গাজার উদ্দেশে রওনা হওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গেøাবাল সুমুদ ফ্লোটিলাকে আর সামরিক জাহাজ দিয়ে অনুসরণ করবে না বলে ঘোষণা দিয়েছে ইতালি। ফলে ইসরাইলি হামলার মুখে মানবাধিকারকর্মীরা এখন ঝুঁকিতে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : রয়টার্স
এই বহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান এবং প্রায় এক হাজার যাত্রী, যাদের মধ্যে আছেন ইউরোপীয় সংসদ সদস্য, মানবাধিকার আইনজীবী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ। তাদের লক্ষ্য ইসরাইলের আরোপিত দুই দশকের গাজা অবরোধ ভেঙে সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বহরটি গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল (প্রায় ২৭৮ কিমি) দূরত্বে মঙ্গলবার রাত ১২ টার দিকে পৌঁছালে ইতালির যুদ্ধজাহাজটি সেখান থেকে ফিরে গেছে। সুমুদ ফ্লোটিলায় সম্প্রতি ইসরাইল ড্রোন হামলা চালানোর পর ইতালি এবং স্পেন বহরটিকে মানবিক সহায়তা নিশ্চিত করতে এই সাহায্য করতে তাদের নৌবহর পাঠিয়েছিল।
গত সপ্তাহে গ্রিস উপকূলে আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলা ও রাসায়নিক স্প্রে ব্যবহার করা হয় বহরের ওপর।
যদিও কেউ এই হামলার দায় স্বীকার করেনি, কিন্তু অভিযোগের তীর ইসরাইলের দিকেই। ইতালি বারবার অনুরোধ করেছে, যেন নৌবহরটি সাইপ্রাসে ত্রাণ নামিয়ে দেয় এবং ইসরাইলের সঙ্গে সরাসরি সংঘাতে না জড়ায়। তবে মানবিক ত্রাণ বহরের পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।
এক বিবৃতিতে ফ্লোটিলা কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা আবারও বলছি, আমাদের যাত্রা চলবে। ফ্লোটিলা ইসরাইলি জলসীমায় প্রবেশ করে গাজার দিকে তাদের যাত্রা অব্যাহত রেখেছে। ইসর্ইালও বহরটিকে অবরোধ ভাঙতে না দেয়ার এবং সবাইকে বন্দি করে যার যার দেশে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে।
ইতালীয় নৌবাহিনী আমাদের থামাতে পারবে না। অবরোধ ভাঙার এই মানবিক প্রচেষ্টা ফিরে যাবে না।’ ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তো জানিয়েছেন, তিনি মনে করেন ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় নৌবহর থামাবে এবং কর্মীদের গ্রেপ্তার করবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই অভিযান বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এটি শান্তি প্রতিষ্ঠার চেষ্টা বাধাগ্রস্ত করতে পারে।

পোপ লিও ফ্লোটিলা সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সব দিক থেকেই সবাই বলছে আশা করি কোনো সহিংসতা হবে না, মানুষকে সম্মান করা হবে।
নৌবহরের ইতালীয় মুখপাত্র মারিয়া এলেনা ডেলিয়া বলেন, ‘আমরা আশঙ্কা করছি, আজ রাতেই ইসরাইল হামলা চালাতে পারে। সব তথ্য সেই ইঙ্গিত দিচ্ছে।’ ইসরাইল এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে আগেই জানিয়েছে, গাজা অবরোধ ভাঙার যেকোনো চেষ্টা প্রতিহত করতে তারা সবধরনের ব্যবস্থা নেবে।
তুরস্কের দুইটি যুদ্ধজাহাজ ও ড্রোন আন্তর্জাতিক জলসীমায় সুমুদ ফ্লোটিলাকে সহায়তা দিচ্ছিল। ইসরাইলি ড্রোনগুলোও ফ্লোটিলার ওপর নজরদারি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *