আন্তর্জাতিকসর্বশেষ

মার্কিন সেনাদের আটক করার দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের অস্বীকার

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৮ মার্চ, ২০২৬

ইরানের  সর্বোচ্চ নিরাপত্তা কর্মর্কতা আলী লারিজানি বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের কিছু সংখ্যক সেনাকে গ্রেফতার করেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের এই দাবি সত্য নয়, মিথ্যা। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ইরানের ওপর ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলা ও আগ্রাসনের আজ অস্টম দিন। ইরানের ওপর দেশ দুইটি অবিরাম প্রচন্ড বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইরানও পাল্টা আক্রমন করছে ইসরাইল এবং পার্শ্ববর্তী দেশগুলোর মার্কিন ঘাঁটি ও অবসআনগুলোর ওপর।

আলী লারিজানি বলেন, তাদের হাতে অনেক আমেরিকান সেনা আটক হয়েছে তবে যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনা গোপন করার চেষ্টা করছে।

লারিজানি শনিবার তার এক্স একাউন্টে লিখেছেন, কয়েকজন আমেরিকান সেনাকে আটক করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র দাবি করছে যে, তাদের এসব সেনা যুদ্ধের সময় নিহত হয়েছে।

তিনি আরও লিখেন, ব্যর্থ চেষ্টা সত্ত্বেও সত্যা কখনো বেশি দিন গোপন রাখা যায় না।

আলী লারিজানির এই পোস্ট দেওয়ার পরপরই তা প্রত্যাখান করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন দাবি করে যে, তাদের কোন সেনা আটক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *