আন্তর্জাতিকসর্বশেষ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে যা বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৯ জানুয়ারি, ২০২৬

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, তেহরান সংলাপ ও কূটনৈতিক পন্থার বিরোধিতা করে না। তবে সংলাপ অবশ্যই ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হতে হবে বলে মনে করেন তিনি। সূত্র: প্রেস টিভি

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কালিবাফ বলেন, আন্তর্জাতিক নিয়ম ও বিধি অনুসারে আন্তরিক আলোচনার জন্য ইরান প্রস্তুত রয়েছে। তবে যুদ্ধ শুরুর উদ্বেগের মধ্যে আলোচনা মূলত উত্তেজনা ও নিরাপত্তাহীনতাকেই ইন্ধন জোগায় বলে মনে করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করে দিয়েছেন, তিনি যুদ্ধের হুমকির মাধ্যমে তার নিজস্ব রাজনৈতিক মতামত চাপিয়ে দিতে চান।

কালিবাফ ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের কথাও উল্লেখ করেন । বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ষষ্ঠ দফায় পরোক্ষ আলোচনার মাত্র দুই দিন আগে ওই হামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *