আন্তর্জাতিকসর্বশেষ

যুক্তরাষ্ট্রের অবকাঠামোতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৬ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কোনো ধরনের হামলা চালানো হলে তেহরানও একই ধরনের পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র: আলজাজিরা 

সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই ইরানের সামরিক অবস্থানের কথা স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী এটি পরিষ্কার করে দিয়েছে, যদি ইরানের কোনো অবকাঠামোতে হামলা চালানো হয়, তবে আমরাও ঠিক একইভাবে তার জবাব দেব।’

বাঘাই আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনে ব্যবহৃত বা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন যেকোনো স্থাপনা তাদের নিশানায় থাকবে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মালিকানাধীন অথবা তাদের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত কিংবা ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহায়তা করছে—এমন যেকোনো অনুরূপ অবকাঠামোকে আমাদের সশস্ত্র বাহিনী লক্ষ্যবস্তু করবে।’

সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিয়ে আসছিলেন। তারই পরিপ্রেক্ষিতে তেহরানের পক্ষ থেকে এই কড়া বার্তা এলো। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *