আন্তর্জাতিকসর্বশেষ

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বোমা হামলায় নিহত ৪০, আহত ৮০বোমা হামলার পরের দৃশ্য

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর
০৮ অক্টোবর, ২০২৫

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় এক শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত ৪০ জন এবং কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও। মঙ্গলবার প্রত্যক্ষদর্শীরা একথা জানান। সূত্র: এএফপি
সোমবার সন্ধ্যার দিকে মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব পালনের পাশাপাশি জান্তাবিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের আয়োজক কমিটির একজন নারী সদস্য বলেছেন, সন্ধ্যায় থাদিঙ্গুত পূর্ণিমা উৎসবের জন্য চাউং উ শহরে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। এ সময় উৎসবে অংশ নেওয়া লোকজন জান্তা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। ঠিক সেই সময় সামরিক বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে বোমাবর্ষণ করে।

মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়ার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। দেশটির গণতন্ত্রকামীরা সশস্ত্র বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধে সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করছে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন, সন্ধ্যা সাতটার দিকে উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভ চলাকালে দু’টি বোমা ফেললে এই হতাহতের ঘটনা ঘটে।
তিনি বলেন, কমিটির সদস্যরা লোকজনকে হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন যে কারণে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু এর কিছুক্ষণ পরই একটি মোটরচালিত প্যারাগøাইডার উড়ে এসে অনুষ্ঠানস্থেলে দু’টি বোমা নিক্ষেপ করে।

স্থানীয় সংবাদমাধ্যমও সামরিক জান্তার হামলায় ৪০ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। তবে এই হামলার বিষয়ে জান্তা সরকারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
মিয়ানমারে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির জান্তা সরকার বলেছে, আগামী নির্বাচনই জাতীয় ঐক্যের পথ সুগম হবে।
তবে জাতিসংঘের এক বিশেষজ্ঞ ওই নির্বাচনকে প্রতারণা বলে আখ্যায়িত করেছেন।

দেশটির এই নির্বাচন চলমান সামরিক শাসনকে আড়াল করার প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে, মিয়ানমারের বিদ্রোহীরা ইতোমধ্যে সেনাবাহিনীর নির্বাচনকে সাজানো অভিহিত করে তা ঠেকানোর হুমকি দিয়েছে।

সূত্র: এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *