আন্তর্জাতিকসর্বশেষ

আফগান সীমান্তের কাছে সহিংসতায় ১১ পাকিস্তানিসেনা ১৯ টিটিপি সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
০৮ অক্টোবর, ২০২৫

আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানের এক সামরিক বহরে ওৎ পেতে থাকা সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৯ সেনা ও দুই জন অফিসার নিহত হয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে। সূত্র: রয়টার্স
বুধবারের এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানি তালেবান(টিটিপি)।
পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানান, উত্তরপশ্চিমের জেলা কুররমে সেনাবাহিনীর গাড়িবহরে সড়কের পাশে পেতে রাখা বোমা আঘাত হানার পর বিপুল সংখ্যক জঙ্গি সেখানে গুলিবর্ষণ করে।
তবে পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ওরাকজাই জেলা সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর এক অভিযান চলাকালে ওই ১১ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া ওই অভিযানে ১৯ সন্ত্রাসী নিহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর তেহরিক-ই-তালেবান পাকিস্তানের হামলা জোরদার হয়েছে।
ইসলামাবাদের অভিযোগ, এই সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা ও প্রশিক্ষণের জন্য প্রতিবেশী আফগানিস্তানের মাটি ব্যবহার করছে এর্ব ভারত এই সন্ত্রাসীদের অর্থসহ নানান পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *