রাজনীতিসর্বশেষ

দেশের পথে রয়েছেন তারেক রহমান, বেলা ১২ টায় ঢাকা পৌঁছুবেন

স্ত্রী ও মেয়ের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২৫ ডিসেম্বর, ২০২৫

দেশের উদ্দেশে সপরিবারে লন্ডন ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট।

এর আগে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে লন্ডনের বাসা ছাড়েন তারা।

স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ কয়েকজন তার সফরসঙ্গী রয়েছেন। তারেক রহমান বিমানের বিজি-২০২ ফ্লাইটে আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বাংলাদেশে পৌঁছাবেন।

ওয়ান-ইলেভেন সরকার ২০০৭ সালে তারেক রহমানকে গ্রেপ্তার করে। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই আছেন। লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর তিনি দেশে ফিরছেন।

দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ। তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে তার দল বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *