জাতীয়সর্বশেষ

স্বাধীনতা দিবসে ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২5 মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে স্বাধীনতা দিবসের‌ র‌্যালি; আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান; মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ-উপহার প্রদান; শাখা, থানা ও ওয়ার্ড পর্যায়ে রচনা, কুইজ, বইপাঠ, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন; সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ-উপহার প্রদান; স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় এবং অনলাইন প্ল্যাটফর্মে দেশের সার্বভৌমত্বের পক্ষে ক্যাম্পেইন।

বিবৃতিতে শিবির সভাপতি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার যে মহান লক্ষ্য নিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির প্রতিজ্ঞাবদ্ধ। একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রশিবির দেশপ্রেমিক ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার এই ঐতিহাসিক মুহূর্তে বীর শহীদদের ত্যাগকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী ঘোষিত কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ছাত্রশিবিরের সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে এসব কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *