ইরানে আগ্রাসন ও সংঘাত : ১৩ দেশে নিহত ৩৬০৮ জন
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৩ এপ্রিল, ২০২৬
এক মাসেরও বেশি সময় ধরে চলছে মধ্যপ্রাচ্য সংঘাত। দিন দিন এ সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে এবং সেইসঙ্গে বাড়ছে মৃত্যু মিছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বহু শীর্ষস্থানীয় নিহত হন। নিহত হয়েছেন বহু বেসামরিক নাগরিকও। তথ্যসূত্র: আল জাজিরা
মাসাধিক সময় ধরে চলা এই যুদ্ধে মোট তিন হাজার ৬০৮ জন নিহত হয়েছে। এরমধ্যে ইরান ও লেবাননে নিহতের সংখ্যা সর্বাধিক। ইরানে দুই হাজার ৭৬ জন এবং লেবাননে এক হাজার ৩৪৫ জন নিহত হয়েছে।
আমেরিকা-ইসরাইলের আগ্রাসনের জবাবে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান । এক মাস পেরিয়ে গেলেও এখনো অব্যাহত আছে পালটা-পালটি হামলা। যুদ্ধ বন্ধের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
মধ্যপ্রাচ্য সংঘাতে নিচে দেশভিত্তিক হতাহতদের সংক্ষিপ্ত চিত্র দেওয়া হলো—
ইরান: নিহত ২ হাজার ৭৬ জন এবং আহত অন্তত ২৬ হাজার ৫০০
লেবানন: নিহত ১,৩৪৫ জন (এর মধ্যে ১২৫ শিশু), আহত ৪ হাজা ৪০ জনের বেশি
ইসরাইল: নিহত ২৮ জন (একজন ছাড়া সবাই বেসামরিক), এর মধ্যে লেবাননেই নিহত হয়েছেন ১০ সেনা। এছাড়া আহতাবস্থায় হাসপাতালে ভর্তি ৩ হাজার ২২৩ জন।
যুক্তরাষ্ট্র: যুদ্ধে নিহত ১৩ জন এবং যুদ্ধবহির্ভূত কারণে নিহত ২ জন; আহত ২০০ জনের বেশি
অধিকৃত পশ্চিম তীর: নিহত ৪ জন
সংযুক্ত আরব আমিরাত (ইউএই): নিহত ১২ জন, আহত ১৬৯ জন
বাহরাইন: নিহত ৩ জন
সৌদি আরব: নিহত ২ জন, আহত ২০ জন
কুয়েত: নিহত ৬ জন
ওমান: নিহত ৩ জন
কাতার: আহত ১৬ জন
জর্ডান: আহত ২০ জন
সিরিয়া: নিহত ৪ জন
ইরাক: নিহত ১০৭ জনের বেশি

