খেলাসর্বশেষ

মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে রংপুরের জয়

ছবি:সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৩ জানুয়ারি, ২০২৬

আগের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ বলে এক রানের দরকার ছিল রংপুর রাইডার্সের জন্য। সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। এবার সিলেট টাইটান্সের বিপক্ষে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি।

সিলেটের বিপক্ষে ১৬ বলে ৩৪ রানের এক দারুণ ইনিংস খেলে নিশ্চিত করে দেন রংপুরের জয়। এছাড়া ২৯ বলে ৩১ রানের ইনিংস খেলেন কাইল মায়ার্স। সিলেটের হয়ে ইথান ব্রুকস-খালেদ আহমেদরা একটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেনের ৪৬ ও ইথান ব্রুকসের ৩০ বলে ৩১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান তোলে সিলেট টাইটান্স। রংপুরের হয়ে মোস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ তিনটি করে উইকেট নেন। এই ম্যাচটা জয় পাওয়াটা কঠিন হয়ে পড়ে রংপুরের জন্য। শেষ পর্যন্ত রিয়াদের দারুণ ব্যাটিংয়ে নিশ্চিত হয় রংপুরের জয়।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট টাইটান্স: ১৪৪/৮, ২০ ওভার (আফিফ ৪৬, ব্রুকস ৩২, ফাহিম ৩/১৮)।

রংপুর রাইডার্স: ১৪৫/৪, ১৮.৫ ওভার (লিটন ৩৫, রিয়াদ ৩৪, ব্রুকস ১/১৩)।

ফল: রংপুর ৬ উইকেটে জয়ী।

Top of Form

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *