খেলাসর্বশেষ

অপটা’র পরিসংখ্যান অনুযায়ী ২০২৬ ফিফা বিশ্বকাপ জিততে পারে স্পেনিশ দল

ক্রীড়া ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৩ এপ্রিল, ২০২৬

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর প্রায় ৭০ দিন বাকি। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়, ফলে প্রতিযোগিতার উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা—দুটোই থাকবে তুঙ্গে। সূত্র: গোল ডট কম

এরই মধ্যে জনপ্রিয় পরিসংখ্যানভিত্তিক ব্রিটিশ বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘অপটা’ তাদের সুপারকম্পিউটার ব্যবহার করে সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের পূর্বাভাস প্রকাশ করেছে। স্প্যানিশ পত্রিকা মার্কার প্রতিবেদনে জানানো হয়েছে, এই পূর্বাভাস অনুযায়ী শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন, তাদের সম্ভাবনা ধরা হয়েছে ১৫.৮৩ শতাংশ।

দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, যাদের জয়ের সম্ভাবনা ১২.৭৭ শতাংশ। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে এবারও দলটি মাঠে নামবে।

স্পেন ও ফ্রান্সের পরেই রয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই দুই দলেরই শিরোপা জয়ের সম্ভাবনা ১০ শতাংশের বেশি বলে উল্লেখ করা হয়েছে। শীর্ষ পাঁচের শেষ দল হিসেবে রয়েছে পর্তুগাল, তাদের জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে ৬.৯২ শতাংশ।

অন্যদিকে, ফুটবলের দুই শক্তিশালী ব্রাজিল ও জার্মানি এই তালিকার শীর্ষ পাঁচের বাইরে রয়েছে। অপ্টার হিসাব অনুযায়ী তারা যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *