বিপিএলে চট্টগ্রামের রানের রেকর্ড

ছবি:সংগৃহীত
ক্রীড়া ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৭ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের ১৬তম ম্যাচে রানের রেকর্ড গড়েছে চট্টগ্রাম রয়েল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে ১৯৮ রানের রেকর্ড গড়ে চট্টগ্রাম। এবারের আসরে এটিই দলীয় সর্বোচ্চ রানের ইনিংস।
রেকর্ড রান করার ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালান অধিনায়ক শেখ মেহেদি হাসান এবং ওপেনার মাহমুদুল হাসান জয়। অধিনায়ক ইনংসের একিবারে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩ বলে চারটি চার আর এক ছক্কায় ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মেহেদি। ওপেনার মাহমুদুল হাসান জয় ২১ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৪ রানের টর্নেডো ইনিংস খেলেন।
টস জিতে চট্টগ্রামকে ব্যাট করার আমন্ত্রণ জানান সিলেট টাইটানসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৩৫ রান করে চট্টগ্রাম। ১৫ বলে ১৮ রান করে আউট হন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন ওপেনার অ্যাডাম রসিংটন ও মাহমুদুল হাসান জয়। এসময় দুজন মিলে ৩৮ বলে তোলেন ৬০ রান। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় চট্টগ্রাম। মাত্র ২১ বলে ৪৪ রান করে আউট হন জয়।
৩৮ বলে ৬টি চার আর এক ছক্কায় ৪৯ রানে ফেরেন রসিংটন। আর ২০ বলে ২৫ রান করেন মোহাম্মদ নাওয়াজ। ৮ বলে ১৩ রান আসে আসিফ আলীর ব্যাট থেকে।
সিলেটের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রুয়েল মিয়া। একটি করে উইকেটের দেখা পেয়েছেন মঈন আলী ও আজমতউল্লাহ ওমরজাই।
