জাল চেকে ৪ কোটি টাকা তোলার চেষ্টার ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
মফস্বল ডেস্ক
এনভিবিডি24ডটকম
২7 মে, ২০২৬
গাজীপুরের টঙ্গীতে ইসলামী ব্যাংক থেকে জাল চেকের মাধ্যমে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টার ঘটনায় যুবদল নেতা মাসুদ চৌধুরী আটক করার খবর ২৫ মে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এখবর আসার পর তাকে যুবদল থেকে বাহিস্কার করা হয়েছে।
দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ড এবং নানা অনাচারের অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বহিষ্কৃত ব্যক্তিদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। এছাড়া যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
২৬ মে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

