সর্বশেষসারাদেশ

ঈদের ছুটিতে পর্যটকশূন্য মোংলা–সুন্দরবন

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

৩০ মে, ২০২৬

কোরবানির ঈদের টানা ছুটি শুরু হলেও পর্যটকশূন্য বাগেরহাটের মোংলা ও সুন্দরবন। মোংলা শিশু পার্ক, মেরিন ড্রাইভ ও নদী তীরবর্তী বিভিন্ন স্পটে অনেকটা নীরবতা বিরাজ করছে। হোটেল, মোটেল ও রিসোর্টে আশানুরূপ বুকিং হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

কয়েকটি হোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, এবার ঈদে পর্যটকের চাপ খুব কম। অনেক কক্ষ এখনো খালি রয়েছে। প্রত্যাশা অনুযায়ী বুকিং না হওয়ায় ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করেছেন।

ঢাকা থেকে আসা পর্যটক মো. মিরাজ বলেন, এবার সুন্দরবনে এসে ভিড় কম পেয়েছি। এতে ঘোরাঘুরি স্বস্তিতে করা যাচ্ছে।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, ঈদের ছুটিতে পর্যটক কিছুটা কম হলেও ছুটির শেষ দিকে দর্শনার্থী বাড়তে পারে বলে আশা করছি।

মোংলা ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা এসআই মোহাম্মদ মনিরুল কবির জানান, পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মোংলার ইউএনও শারমিন আক্তার সুমি বলেন, ঈদ উপলক্ষে পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। যদিও এবার পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *