আন্তর্জাতিকসর্বশেষ

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে: ট্রাম্প

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২7 মে, ২০২৬

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের সংবাদ পরিবেশন নিয়ে আবারো মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি বিশেষভাবে নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলেন। সূত্র: আল জাজিরা

ট্রাম্প দাবি করেন, এসব গণমাধ্যম ইরানের পক্ষে অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করছে। নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদের কটাক্ষ করে তিনি লেখেন, ডেমাক্র্যাটস এবং মিডিয়া পুরোপুরি পথ হারিয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, তারা পুরোপুরি পাগল হয়ে গেছে।

একই প্ল্যাটফর্মে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প খারাপ আবহাওয়ার কারণে আগামীকালের মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত স্থান ক্যাম্প ডেভিডের পরিবর্তে বৈঠকটি অনুষ্ঠিত হবে হোয়াইট হাউসে।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে বৈঠকটি স্থানান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *