সুনামগঞ্জে চাঁদার জন্য শিক্ষককে পেটানো সেই যুবদল নেতা গ্রেপ্তার
মফস্বল ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৩ জুন, ২০২৬
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় শিক্ষক পেটানোর অভিযোগে সাবেক যুবদল নেতা রতি মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে দক্ষিণকুল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে যুবদল নেতা বাজার কমিটির সভাপতি রতি মিয়া ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষককে মারধর করেন।
এ ঘটনায় শিক্ষক মোক্তার হোসেন তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগে রতি মিয়াকে পুলিশ গ্রেপ্তা করে। তাহিরপুর থানার ওসি আমিনুর ইসলাম বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

