আন্তর্জাতিকসর্বশেষ

এক সপ্তাহে ইরানে নিহত ১,৩০০-এর বেশি, বাস্তুচ্যুত প্রায় ১ লাখ

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৮ মার্চ, ২০২৬

ইরানে চলমান যুদ্ধে এক সপ্তাহ পার হওয়ার পর মানবিক সংকট দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত সংঘাতে দেশটিতে ১,৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা

যুদ্ধের কারণে বহু মানুষ নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

সংস্থাটি জানায়, সংঘাত শুরু হওয়ার পর থেকেই জরুরি সহায়তার জন্য বিপুলসংখ্যক মানুষের কাছ থেকে ফোন ও বার্তা পাচ্ছে তারা। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকা থেকে অন্যত্র চলে যাচ্ছে।

জাতিসংঘ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুদ্ধ অব্যাহত থাকলে মানবিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *