জাতীয়সর্বশেষ

শাহবাগ চত্বরে জুমার নামাজ, শহীদ হাদির জন্য বিশেষ মোনাজাত

শাহবাগ চত্তরে জুমার নামাজ। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৯ ডিসেম্বর, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ চত্বরে সমবেত হাজার হাজার মানুষ সেখানে জুমার নামার আদায় করেছেন । নামাজ শেষে ওসমান হাদিসহ জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শাহবাগ চত্বরে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইমাম।

মোনাজাতে ইমাম  বলেন, ‘হে আল্লাহ, আপনি আমাদের ওসমান হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল করুন। তার জীবনের সবভুল-ভ্রান্তিগুলো মাফ করে দেন। তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’  

এসময় আবরার ফাহাদ, মুগ্ধ, আবু সাঈদসহ জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সবার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পাশাপাশি, আন্দোলনে আহত হয়ে যারা মানবেতর জীবন যাপন করছে, তাদের আরোগ্য কামনা করা হয়।

মোনাজেতে আরো বলা হয়, ‘হে আল্লাহ, হাসিনা অফিস-আদালতে তার বাবার মূর্তি বসানোর চেষ্টা করেছে। কিন্তু, তুমি তো অন্তরের মালিক। তুমি মানুষের মনে এমন ঘৃণা তৈরি করে দিয়েছ যে, সেই মূর্তি তারা ভেঙে দিয়েছে। তুমি আরো একবার দেখিয়ে দিলে, ফেরাউনদের তুমি ছাড় দাও কিন্তু ছেড়ে দাও না। তরুণদের মধ্যে তুমি এমন শক্তি দিয়েছ যে, তারা কোনো অন্যায়কে বিন্দুমাত্র প্রশ্রয় দিতে প্রস্তুত নয়। এই তরুণরাই আগামীতে ইসলামের পতাকা সমুন্নত রাখবে।’

দেশের সর্বস্তরের মানুষকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। মোনাজাতে ইমাম বলেন, ‘আমাদের মধ্যে বিভিন্ন দল, মত থাকতে পারে। কিন্তু, যখনই দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, তখন সব দল-মত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের জন্য লড়াই করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *