লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৪ ফেব্রুয়ারি, ২০২৬
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
লিবিয়া থেকে আলজাজিরা আরবির সংবাদদাতা আহমেদ খলিফা জানিয়েছেন, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। গত এক দশক ধরে জিনতান শহরে অবস্থান করছিলেন সাইফ।
৫৩ বছর বয়সী সাইফকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান। তবে হামলাকারী এবং হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। লিবিয়ার কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।
লিবিয়ায় কখনো সরকারি পদে ছিলেন না সাইফ আল-ইসলাম গাদ্দাফি। তবে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত মুয়াম্মার গাদ্দাফির পর দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হতো তাকে। সেই বছরই মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করে তার শাসনের অবসান ঘটায় বিরোধীরা। গাদ্দাফি হত্যাকান্ডে পশ্চিমা শক্তিবর্গ সরাসরি জড়িত ছিল।

