বিএনপিতে যোগ দিলেন দুই দলের প্রধান ও এক দলের মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২৫ ডিসেম্বর, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন দুই দলের শীর্ষ নেতা ও এক দলের মহাসচিব। বুধবার আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগ দেওয়া দলীয় প্রধান দুই নেতা হচ্ছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। দল দুটি অবশ্য নাম সর্বস্ব দল।
এছাড়া এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী রেদোয়ান আহমেদও বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হওয়ার পর এলডিপির প্রেসিডেন্ট কর্ণেল (অবJঅলি আহমদ এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর তার দলের মহাসচিব বিএনপিতে যোগদান করেন। নতুন যোগদানকারীরা জাতীয় সংসদ নির্বাচনে তারা বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিযোগিতা করবেন।
শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য আরো ৭টি আসন ছেড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে আজ এ তথ্য জানানো হয়। ছাড় দেওয়া আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী না দিয়ে জোট শরিকদের সমর্থন দেবে।
আসনগুলো হচ্ছে– ঢাকা-১২ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালি-৩ গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস।
