মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিগুলোতে’ ইরানের হামলা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০6 জুন, ২০২৬ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিগুলোতে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আরআইজিসি জানায়, ইরানের সিরিক শহর এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপের ওপর মার্কিন বাহিনীর আগ্রাসী হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। সূত্র: আলজাজিরা
কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে ইরান সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলে রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। শুক্রবার এই হামলার কথা জানায় তারা।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ইরানের চারটি ড্রোন তারা ভূপাতিত করেছে। ড্রোনগুলো হরমুজ প্রণালির দিকে ছোড়া হয়েছিল। পরে গোরুক ও কাশেম আইল্যান্ডে উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়।

