ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের:সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী

ছবি: আল জাজিরা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১১ জানুয়ারি, ২০২৬
ফিলিস্তিনিদেরকে সোমালিল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনা করছে ইসরাইল। সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকির একথা বলেছেন। তিনি এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ বলে অভিহত করেছেন সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী । সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে সম্প্রতি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরাইল। সূত্র:আলজাজিরা
শনিবার আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ফিকির বলেন, ইসরাইল ফিলিস্তিনিদের স্থানান্তর এবং তাদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে, এই তথ্য নিশ্চিত করেছে সোমালিয়া।
তবে সোমালিল্যান্ড ও ইসরাইল উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছে। সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে। তবে কোন দেশ বা জাতিসংঘ অঞ্চলটির স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার গত সপ্তাহে ইসরাইলের চ্যানেল ১৪-কে বলেছিলেন যে ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিল্যান্ডে স্থানান্তর চুক্তির অংশ ছিল না।
তিনি বলেন, ‘আমি মনে করি রাজনীতি, নিরাপত্তা, উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের অনেক বিষয় রয়েছে যা আমরা সোমালিল্যান্ডের সঙ্গে এগিয়ে গিয়ে নেব। তবে আমি বলতে পারি এটি আমাদের চুক্তির অংশ নয়।’
